মহাসড়কে দুর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মাণ ও ফুটপাত দখল মুক্ত করাসহ ৭ দাবি

নিরাপদ সড়ক আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় দুর্ঘটনা প্রতিরোধে ফুটওভার ব্রিজ নির্মাণ ফুটপাত দখল মুক্ত করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের বাস কাউন্টারের সামনে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)ভাটিয়ারী ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)ভাটিয়ারী ইউনিয়ন শাখার সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ,সিনিয়র সহসভাপতি মো. মানিক হোসেন, সহসভাপতি মো. নাদিম হায়দার, মো. নাঈম উদ্দিন, মো. আরফাতুল ইসলাম মুন্না, মো. সাকিব ও ইমরান হোসন। নব গঠিত নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সমন্বিত প্ল্যাটফর্ম ‘নিসআ’ স্মারকলিপিতে ভাটিয়ারী এলাকায় দু্‌র্ঘটনায় প্রতিরোধে দক্ষিণ পাশ থেকে সরিয়ে, শহীদ মিনারের পাশে ফুটওভার ব্রিজ নির্মাণ করা, ভাটিয়ারী ইউনিয়ন অন্তর্ভুক্ত ঢাকাচট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে, ভাসমান দোকান ও ফুটপাত দখলমুক্ত করা, ভাটিয়ারী বাস কাউন্টার জনবহুল এলাকা থেকে অন্যত্র স্থানান্তর করা, ভাটিয়ারী ইউনিয়ন অন্তর্ভুক্ত ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, বানুবাজার মাদ্রাসা ও জলিল বাজারের সামনে জেব্রাক্রসিং দেওয়া, মহাসড়কের উভয় পাশে উল্টোপথে সিএনজি, অটোরিকশাসহ থ্রি হুলার যানবাহন চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মো. ওবায়দুল হক ইসমাম, মো. সোহেল, মো. ইকরামুল হক, মো. রোহান, মো. আশরাফ উদ্দিন সাইমন, মো. সাইফুল, মো. নূর উদ্দিন, মো. রানা, মো. সানি, মো. সাজ্জাদ, মো. সামিত, মো. তুষার, পাপ্পু মজুমদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্লাসে শিক্ষকদের মনোযোগী হতে হবে
পরবর্তী নিবন্ধপাচারের জন্য ময়না ও টিয়া পাখি মজুদ গ্রেপ্তার ২