মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার সোনাইছড়ি ইউপিস্থ বারআউলিয়া রাইজিং সিএনজি স্টেশনের সামনে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ডাকাতরা হলেন বাড়বকুণ্ড অনন্তপুর এলাকার আব্দুল হান্নানের পুত্র মো. সোহেল (১৯), একই এলাকার মো. মনির আহমদের পুত্র মো. নাহিদ(২০), একই এলাকার মো. হানিফের পুত্র ইমন হোসেন (১৯) এবং বাড়বকুণ্ডের মান্দারীটোলা এলাকার একরামুল হকের পুত্র মো. আসিকুল (২০)। এসময় তাদের ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে।

সীতাকুণ্ড পুলিশ জানান, গতকাল ভোরে গোপন সংবাদে জানতে পারি, সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া রাইজিং সিএনজি স্টেশনের সামনে মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর একদল ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। উক্ত সংবাদটি পেয়ে সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে পুলিশের টিম ছদ্মবেশে ঘটনাস্থলে অভিযান চালায়। অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে একটি সিলভার রংয়ের কার নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ পিছু নিয়ে গাড়িসহ ৪ডাকাতকে আটক করে।আটক আসামীর দেহ তল্লাশি করে ছুরি, একটি লোহার তৈরি কোরাবারি, একটি ছোট দা উদ্ধার করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল দুপুরে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা খন্দকার মোশাররফের মস্তিষ্কে টিউমার
পরবর্তী নিবন্ধকাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা