সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ফেভিকল কোম্পানির আঠা (গ্লু) তৈরির কাঁচামালবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে গাড়ি বোঝাই আঠা তৈরির কাঁচামালগুলো সড়কেই ছড়িয়ে পড়ে।
গতকাল ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ইস্টার্ন রিফাইনারি এলাকা থেকে ৩৯টি ড্রামভর্তি আঠা তৈরির কাঁচামাল নিয়ে ঢাকা মুন্সিগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া নামক এলাকা অতিক্রমকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে গাড়ি চালক সুজন কুমার নাথ ও তার সহকারী আহত হয়েছেন। ঘটনার পর ঢাকা–চট্টগ্রাম মহসড়কের রাস্তার উভয় পাশে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. জসিম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আঠা তৈরির কাঁচামাল নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া নামক এলাকা অতিক্রম করছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে গাড়িতে থাকা আঠা তৈরির কাঁচামালগুলো সড়কে ছড়িয়ে পড়ে। আমারা ঘটনাস্থলে গিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করি। পরে গাড়িটি রেকার দিয়ে সড়কে পাশে সরিয়ে নেওয়া হয়।











