লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গত ১৭ মার্চ রাউজানের মহামুনিতে অনিরুদ্ধ বড়ূয়া অনি স্মৃতি ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ৫০০ কম সুবিধাভোগী নারী–পুরুষের মাঝে ঈদের উপহার নতুন শাড়ি–লুঙ্গি বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ূয়া প্রতি বছর এই উপহার দিয়ে থাকেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইকবাল হোসেন সুমন, আইপিপি লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন হেলাল উদ্দিন, লায়ন অ্যাডভোকেট জিকু বড়ূয়া, লিও জাহেদ হোসেন তাজেক, লিও রেজা, লিও ইমন ও এলাকার তরুণ সংঘ ও সাংস্কৃতিক সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।









