মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গত বৃহস্পতিবার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহন করে অনূর্ধ্ব–১৫ ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত লাল দল ও সবুজ দল। খেলায় সবুজ দল টাইব্রেকারে ৫–৪ গোলে লাল দলকে পরাজিত করে। খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর।












