মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমান ও স্বাধীনতার ঘোষণা: ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় —ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৭:১৯ অপরাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, মহান স্বাধীনতা অর্জনের ইতিহাসে জিয়াউর রহমান-এর স্বাধীনতার ঘোষণা একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে এ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব এবং এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধের শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত নগরীর ২নং গেটস্থ বিপ্লব উদ্যানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস‍্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেচার চেয়ারম‍্যান, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস‍্য জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, মাষ্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, সালাউদ্দিন সোহেল, শেফায়ত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু, দেলোয়ার আজিম, মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম‍্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, ছাত্রদলের আহবায়ক রবিউল হোসাইন রবি, জাসাসের আহবায়ক জসিম উদ্দিন, মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন, জেলা বিএনপি নেতা এহসানুল মৌলা, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, গাজী ফেরকান, জাহাঙ্গীর আলম, বাহাউদ্দিন, মোরশেদুল আলম চৌধুরী, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, আবুল হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী, মামুন খান, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, এনামুল হক সজিব।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সমুদ্র ডুবে চট্টগ্রামের যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রবাস থেকে দেশে ফিরে সড়কে প্রাণ হারালো ফটিকছড়ির যুবক