বাঁশখালীর গন্ডামারায় মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করা এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আজগর হোসাইন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের ৫ নং ওয়ার্ডের বদরুজ্জামানের পুত্র। গতকাল মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাঁশখালী থানা পুলিশ জানায়, অভিযুক্ত আজগর হোসাইন হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেন। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ বলেন, আজগরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।












