মহানবীকে (দ.) স্মরণ নয় অনুসরণ করতে হবে

ঈদগাহ বহুমুখী কলেজের মাহফিলে ড. মাসুম চৌধুরী

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (.) ও ফাতেহায়ে ইয়াজ দাহুম উপলক্ষে এক আলোচনা সভা কলেজ মিলনায়তনে স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কলামিস্ট রাজনীতিক ড. মুহম্মদ মাসুম চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন, হযরতুল আল্লামা মুফতি জয়নুল আবেদীন জিহাদী, স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন, নুরুল ইসলাম, মুহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ আজিজুল হক চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ রবিউল হোসেন বাবুল, সিরাজুদৌল্লাহস, ফুরিদুল আলম প্রমুখ। সভা পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান অতিথি ড. মুহম্মদ মাসুম চৌধুরী বলেন, মহাকালের মহাবিশ্বের মহানবী হযরত মোহাম্মদ (.) উত্তমাদর্শ মানবজীবনে অনুসরণ করতে ব্যর্থ হলে অশান্ত বিশ্বে শান্তি আসা সম্ভব নয়। আমরা স্মরণ করি কিন্তু অনুসরণ করি না। স্মরণের মধ্যে অনুসরণ না থাকলে স্মরণসভার সব আয়োজনই ব্যর্থ হতে বাধ্য। প্রিয় নবীর (.) মহান শিক্ষা হলো, মহামানবতার সেবায় নিজের জীবনকে নিঃশেষে বিলিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখন মুসলমান সমাজ সে পথে ভুলে ভোগ বিলাসে মত্ত হয়ে রয়েছে। তিনি মহানবী (.)’র দেখানো সরল সঠিক পথে চলার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী শক্তির জাগরণী দুর্গাপূজার মূল তথ্য : হাসিনা মহিউদ্দিন
পরবর্তী নিবন্ধঅবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের দাবি