মহানগর আ.লীগের চারা বিতরণ আজ

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপি বৃক্ষরোপণ ও চারাবিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টায় থিয়েটার ইন্সটিটিউট প্রাঙ্গণে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৪৪ সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দের হাতে ফলদ ঔষধি ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হবে। এ উপলক্ষে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ ১৫টি থানা এবং ৪৪ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.. ম নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরথযাত্রায় সরকারি ছুটিসহ ১০ দফা দাবি
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা নজরুল বললেন, নির্বাচন তো করতেই চাই, তবে…