চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার হ্যান্ডবল কমিটির এক সভা গত ৯ এপ্রিল সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম)ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান নিস্কৃতি চাকমা। সভার বক্তব্য রাখেন সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহামদ চৌধুরী, কমিটির সম্পাদক মনোরঞ্জন সাহা। সভায় মহানগরী স্কুল হ্যান্ডবল লিগ (বালক/বালিকা)-আগামী ১৫ মে শুরু করার ঘোষনা দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন চমকস সহ–সভাপতি মো. ইবাদুল হক লুলু, ওসমান গনি মনসুর, সংস্থার যুগ্ম সাধারণ–সম্পাদক–তৈয়বুর রহমান, নিয়াজ মোহাম্মদ খান, হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান আ.ন.ম ওয়াহিদ দুলাল, সেকান্দর কবির, মিসেস ফরিদা বেগম, স্পন্সরের পক্ষ হতে ছিলেন ফোর এইচ গ্রুপ এর এজিএম–মোহাম্মদ জাফর ইকবাল, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মারুফ, এনামুল হাসান, তানজিনা রহমান, কমিটির সদস্য মাহ্বুব উল আলম মুকুল, নওশাদ আলম চৌধুরী, এম.এ মুছা বাবলু, মো. নাছির মিয়া,আবদুল গফুর পন্টি প্রমুখ।













