বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন, মহানগর ইউনিট কমান্ডের আওতাধীন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা ২০২০ সালের অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর ও চলতি ২০২১ সালের জানুয়ারি মাসে সরকার কর্তৃক দেয়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা পাননি, তাদের সকলকেই নিজ নিজ এমআইএস সনদ, এনআইডি, ব্যাংক হিসাব নং, ব্যাংক শাখা ও মোবাইল নম্বরের ফটোকপিসহ জরুরি ভিত্তিতে মহানগর ইউনিট কার্যালয় অথবা মহানগর সমাজসেবা কার্যালয়ে এসে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ জানানো হয়। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিটের সহকারী কমান্ডার (প্রচার) সাধন চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তি।












