মহরম খাঁন

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

কদমতলী বাইতুল জান্নাত মসজিদ কমিটির সদস্য মহরম খাঁন (৭০) গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিট জোহরের নামাজরত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। গতকাল বাদে এশা কদমতলী বাইতুল জান্নাত মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন নগর বিএনপি নেতা ও কল্লোল সংঘের উপদেষ্টা মো. সালাউদ্দিন, সহ সভাপতি মো. নাসির মিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, কল্লোল গ্রীণের সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, নিমতলা লায়ন্স ক্লাবের প্রতিনিধি মো. সোহেল আহমদ ও আলো সিঁড়ির সভাপতি মো. নাহিদ মুরাদ মুন্না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির ঈদ উপহার বিতরণ