মসজিদের ইমাম, খতীব ও মুয়াজ্জিনদের অনুদান প্রদান

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ও চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপির নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ হোসেন জামানের ব্যক্তিগত উদ্যোগে গতকাল দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের প্রতিটি মসজিদের ইমাম, খতীব ও মুয়াজ্জিনদের বিশেষ অনুদান প্রদান করা হয়। এতে বায়তুন নুর শাহী জামে মসজিদ, এ ব্লক ৪নং লেইন, আবু বকর সিদ্দিক রাঃ জামে মসজিদ, এ ব্লক ১০নং লেইন, ওসমান রাঃ জামে মসজিদ, এ ব্লক ১নং লেইন, ওমর বিন খাত্তাব রাঃ জামে মসজিদ, শেরে বাংলা স্কুল, হালিশহর হাউজিং এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ, শিশু পল্লী, নিউ এ এন্ড আই ব্লক জামে মসজিদ, বিডিআর মাঠ, বায়তুল আকবর জামে মসজিদ, আই ব্লক ৯নং লেইন, বায়তুল মোশারফ জামে মসজিদ, আই ব্লক ১নং লেইন, সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, সবুজবাগ, বায়তুশ শরফ মসজিদ, খান বাড়ি সবুজবাগ, আব্দুর পাড়া জামে মসজিদ, আব্দুর পাড়া, শাপলা আবাসিক জামে মসজিদ, আর রাহমা কমপ্লেঙ জামে মসজিদ, গ্রীনভিউ ও সবুজবাগ মোড়, গ্রীনভিউ জামে মসজিদ, ঝুট সেলিমের বাসার পিছনে, চৌধুরী জামে মসজিদ, সরাইপাড়া লোহারপুল, কাজীর দীঘি জামে মসজিদ, দীঘির পাড়, বায়তুল মোয়াজ্জেম কেন্দ্রীয় জামে মসজিদ, সাগরিকা মোড়, শহীদ নগর ইসকপ জামে মসজিদ, মুরগী ফার্ম, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, শেখ আহমদ আলী ফকির বাড়ি জামে মসজিদ, ফকির বাড়ি, বায়তুল মামুর জামে মসজিদ, বনিক পাড়া, সাগরিকা জামে মসজিদ, বিটাক বাজার, বশর কলোনি জামে মসজিদ, দারুস সালাম জামে মসজিদ, বাইশ প্লট, বায়তুল মালেক জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ অনুদান হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতের আগুন, পুড়ল রিকশা টেক্সি দোকান
পরবর্তী নিবন্ধফিরিঙ্গিবাজার নিত্যানন্দ ধাম গীতাসংঘের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা