মশা নিয়ন্ত্রণে চসিকের দৃশ্যমান উদ্যোগ চাই

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামে মশার উপদ্রব এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। ডেঙ্গু চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ায় বিষয়টি আর অবহেলার সুযোগ নেই। মাঝে মাঝে চসিকের ফগিং কার্যক্রম দেখা গেলেও তা পর্যাপ্ত ও টেকসই নয়। মশা নিয়ন্ত্রণে নিয়মিত ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন এবং জমে থাকা পানি অপসারণ জরুরি। একই সঙ্গে লার্ভা ধ্বংসে কার্যকর পদক্ষেপ ও কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। নাগরিকদেরও সচেতন হতে হবে বাসাবাড়িতে যেন কোথাও পানি জমে না থাকে। মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে হলে মশার প্রজননস্থল ধ্বংস করার কোনো বিকল্প নেই। এ কাজে সিটি কর্পোরেশনকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। বাসাবাড়িতে নানা জায়গায় জমে থাকা স্বচ্ছ পানিও এডিস মশার প্রজননের জন্য যথেষ্ট। ফলে নাগরিকদের সচেতনতা এখানে খুবই গুরুত্বপূর্ণ।

চন্দন দেব নাথ

নাসিরাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅম্বিকা চক্রবর্তী : সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী
পরবর্তী নিবন্ধধৈর্য ও মনোবল ঠিক রেখে পথ চলতে হয়