মরিয়ম নগর যুব কল্যাণ সংস্থার শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসের তাৎপর্য ও সামাজিক দায়বদ্ধতা থেকে রাঙ্গুনিয়ার মরিয়ম নগর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার মরিয়ম নগর চৌমুহনীস্থ একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই অধিবেশনে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ৬০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সংস্থার সাধারণ সম্পাদক হোসাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও সংস্থার সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ কায়সার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও প্রাবন্ধিক কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম এবং আবদুল গফুর। এছাড়াও সংস্থার সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন ডা. মো. হাসান মুরাদ ও ডা. আলমগীর। দিনের দ্বিতীয় ভাগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ শওকত হোসাইন এবং রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রহিম উদ্দিন সিকদার। শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে। আলোচনায় রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কেও আলোকপাত করা হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধগোলপাহাড়ে দোলযাত্রা ও আবীর উৎসব