মরিয়ম নগরে মোমবাতির উঠান বৈঠক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত বৃহত্তর সুন্নী জোট সমর্থিত মোমবাতি প্রতীকের সমর্থনে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর সুন্নী জোট মনোনীত ইসলামী ফ্রন্ট প্রার্থী এডভোকেট এম ইকবাল হাছান। তিনি বলেন, মানুষ আর আগের মত টাকা দিয়ে ভোট বিক্রি করেনা। তারা অধিক সচেতন, এবার যোগ্য প্রার্থী বেঁচে নিয়ে তাদের মূল্যবান রায় দিয়ে রাঙ্গুনিয়াবাসী আগামীর সুখী, সমৃদ্ধ, আধুনিক মডেল এবং নিরাপদ রাঙ্গুনিয়া গড়তে ১২ ফেব্রুয়ারী নিরব ভোট বিপ্লব ঘটাবে। সকল পেশি শক্তির অবসান ঘটিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে দেশকে এগিয়ে নিবে।

তরুণদের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে কর্মমূখী সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এডভোকেট এম ইকবাল হাছান। পরিশেষে দেশের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী শোডাউন