মমতা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

বন্দরটিলায় মমতা পরিচালিত মমতা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা সমপ্রতি অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ক্রিকেট, মেয়েদের হ্যান্ডবল, চকলেট খেলা, দড়িলাফ, ১০০ মিটার দৌড়, নাচ, গান আবৃত্তি, অভিনয়ে মোট ৩৬টি ইভেন্ট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিথিলা দাশ, মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ ও শিক্ষক প্রশিক্ষক আবদুল হাকিম চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিমা আখতার রুমী, কামরুন নাহার পারভীন, সাহানা বেগম, মো. আজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅদম্য টি-টোয়েন্টির ফাইনালে আজ ধুমকেতুর সামনে দুর্বার
পরবর্তী নিবন্ধরেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা