মমতার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’এই প্রতিপাদ্যে ‘হেল্‌থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্‌ড এসআরএইচআর ইন বাংলাদেশ’প্রকল্পের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জল অফিসে গতকাল মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাডিয়ান প্রতিষ্ঠান হেল্‌থ ব্রিজ ফাউন্ডেশন এর সহায়তায় মমতা, বাপসা ও ইপসার যৌথ আয়োজনে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, বাপসার কোঅর্ডিনেটর ডা. সাফায়াত হালিম, ইপসা প্রতিনিধি ফারহানা ইদ্রিস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, মমতার সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ, প্রকল্প ব্যবস্থাপক তাজমুন নাহার হামিদ, ও অন্যান্য সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমুহের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন অনুষ্ঠানে মমতা’র স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় বক্তারা বলেনমৌলিক নাগরিক অধিকার হিসেবে প্রান্তিক পর্যায়ে ও কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবার কার্যক্রম পৌছাতে হবে এবং এর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বিত বাস্তবায়ন জরুরি। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সমুহের সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে সক্ষম হলে এখাতে কাঙ্ক্ষিত অবস্থা পরিলক্ষিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সরলের মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য