পবিত্র মাহে রমজান উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা’র ইফতার, খতমে কোরআন ও দোয়া মাহফিল ১৪ মার্চ নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল–১ এর উপ–পরিচালক তৌহিদুল হোসেন। ইফতার ও দোয়া মাহফিলের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রফিক আহামদের দৌহিত্র ইউসুফ আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক তৌহিদ আহমেদ। ইফতার মাহফিলে মমতার প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা–কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা বলেন, রমজানের পবিত্রতা মানবজাতির মধ্যে আত্মার শান্তি, ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। প্রতিবছরের মতো ধারাবাহিকভাবে পবিত্র মাহে রমজানের সম্মানার্থে মমতা খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।












