কত ভাবনা জাগে মনে
কত কথা পড়ে মনে
কত স্মৃতি দোলা দেয় মনে
কত ব্যথা কত সুখ এ মনে
জমে আছে অনন্তকাল ধরে
ব্যথা যখন ভেসে ওঠে এ মনে
নীরব নিশ্চুুপ আঁখি কোণে জল
শান্ত করে তুলে এ মন
অলস বেলায় অনমনে
প্রিয়জনদের মুখরিত ক্ষণ
যখন ভেসে ওঠে এ মনে
কতনা ভালো লাগে
পুলকে শিহরিত হয় এ মন!
বারবার ফিরে যেতে ইচ্ছে করে
সেখানে! যদি পারা যেত!
কত ভালো হত!














