মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম. মনজুর আলম ফটিকছড়ির মাইজভান্ডার কমপ্লেক্স এলাকায় নিজ অর্থায়নে প্রতিষ্ঠা করলেন আবাসিক সুবিধাসহ হোছনে আরা মনজুর এতিমখানা ও হেফজখানা। গতকাল বৃস্পতিবার এ প্রতিষ্ঠানের ফলক উন্মোচন করেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি ও সাবেক মেয়র এম. মনজুর আলম। পরে এক সুধীসমাবেশে সভাপতিত্ব করেন এম. মনজুর আলম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন শাহ্ সুফী সৈয়দ নজরুল হুদা, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন চৌধুরী, নাজিরহাট পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরী, চেয়ারম্যান সোহেব আলী সালেহী, এম. শফিউল আলম, মোহাম্মদ ইসমাইল হোসেন, ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম। খাদিজাতুল আনোয়ার সনি বলেন, সাবেক মেয়র এম. মনজুর আলম তার নিজস্ব অর্থায়নে কলেজ, স্কুল, মাদ্রাসা, মসজিদ,এতিখানা সহ মানবতার কল্যাণে ১০১ টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে পরিচালনা করে যাচ্ছেন। তাঁর মত বিত্তশালীরা মানবকল্যাণে অবদান রাখলে দেশের মানুষ আরো উপকৃত হবে। সভাপতির বক্তব্যে এম. মনজুর আলম তাদের সেবাধর্মী সকল কর্মকান্ড আল্লাহর সন্তুুষ্টির জন্য পরিচালিত হয় বলে উল্লেখ করেন।মোনাজাত পরিচালনা করেন সৈয়দ ইউনুস রজভী। প্রেস বিজ্ঞপ্তি।












