মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসা যাওয়ার২০ ফ্লাইট বাতিল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসা এবং যাওয়ার ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে গতকাল রোববার বিকালে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সালাম এয়ারের একটি ফ্লাইট মাস্কাট থেকে গতকাল বিকালে চট্টগ্রামের পথে যাত্রা করেছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, গতকাল এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ও মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউএসবাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি এরাইভাল ফ্লাইটও বাতিল করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর গত দুদিনে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোথাও শোক, কোথাও আনন্দ
পরবর্তী নিবন্ধকয়েকটি আরব দেশ, মার্কিন রণতরী ও ইসরায়েলে ইরানের হামলা