মধ্যপ্রাচ্যে সীমিত ফ্লাইট পুনরায় চালু করবে ভারতীয় বিমান সংস্থা

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

ভারতীয় বিমান সংস্থাগুলো আজ মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধের কারণে আটকে পড়া হাজার হাজার যাত্রীকে ফিরিয়ে আনার লক্ষ্যে তারা মধ্যপ্রাচ্যে সীমিত বাণিজ্যিক পরিষেবা পুনরায় চালু করছে। খবর বাসসের।

লাখ লাখ দক্ষিণ এশীয় নাগরিক মধ্যপ্রাচ্যে বাস করেন এবং কাজ করেন। ইন্ডিগো জানিয়েছে, তারা দেশগুলোর মধ্যে কার্যক্রম ক্রমাগতভাবে স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসাবে সৌদি আরবের জেদ্দায় চারটি ফিরতি ফ্লাইট পরিচালনা করবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, সংস্থাটি মঙ্গলবার থেকে ওমানের রাজধানী মাস্কাট থেকে ফ্লাইট পুনরায় চালু করবে।

তবে বিমান সংস্থাগুলো এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট চলাচল পরিষেবা স্থগিত রয়েছে। বাজেট ক্যারিয়ার আকাসা এয়ার জানিয়েছে, তারা জেদ্দায় কিছু নির্দিষ্ট ফ্লাইট পরিচালনা করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহরাইন, সৌদি আরব এবং জর্ডানের নেতাদেরসহ মধ্যপ্রাচ্যের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধকরাচি কন্স্যুলেটে বিক্ষোভকারীদের হামলার সময় গুলি করে মার্কিন মেরিন
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধ বছরের পর বছর চলবে না : নেতানিয়াহু