মতি ফকিরের ওরশ শরীফ কাল ২৮ ফেব্রুয়ারি শনিবার রাউজান থানার অন্তর্গত বাগোয়ান গ্রামে গশ্চিশাহী দরবারে হযরত শাহ্ছুফি ছৈয়দ মোহাম্মদ মতিউর রহমান (ওরফে) মতি ফকিরের পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে গশ্চিশাহী দরবারে অনুষ্ঠিত হবে।
কমসূচিতে রয়েছে–সকালে ১১টায় মাজারে গোসল ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বাদ আছর–খতমে গাউছিয়া শরীফ, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা–ছেমা মাহফিল। পরিশেষে মুনাজাত ও তাবারুক বিতরণ। উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












