হযরত মতিউর রহমান শাহ’র (রহ.) ৬২তম ওরস শরিফ গত ৪ ফেব্রুয়ারি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামে মতি ভান্ডার দরবারে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল মাজার শরিফ জিয়ারত, খতমে কোরান, মাজারে গিলাফ পরানো, মিলাদ, জিকির, ছেমা মাহফিল এবং আলোচনা সভা। আখেরি মোনাজাত পরিচালনা করেন ফয়েজিয়া মনজিলের সাজ্জাদানশীন মাওলানা আবদুল হালিম শাহ। প্রেস বিজ্ঞপ্তি।











