মডেল মীরসরাই গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে

নির্বাচনি জনসভায় মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ৬ জুলাই রাতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি মডেল মীরসরাই গড়তে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, মীরসরাইয়ের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও সমঅধিকার থেকে বঞ্চিত। ইসলাম, দেশপ্রেম ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

জনসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও চট্টগ্রাম ১ মীরসরাই আসনের পরিচালক আবু বকর ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মীরসরাই আসনে জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান। বক্তব্য দেন, ছাত্রশিবির উত্তর জেলা সেক্রেটারি মোহাম্মদ রায়হান, উত্তর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল করিম, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন মহানগরীর সভাপতি প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মাস্টার নুরুল কাশেম, মীরসরাই উপজেলা আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির মাওলানা নুরুল হুদা হামেদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা
পরবর্তী নিবন্ধন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে