মকসুদ আহমেদ সর্দার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

নগর বাইশ মহল্লা সর্দার কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আঞ্জুমানে মফিদুল ইসলাম চট্টগ্রামের গভর্নিং বডির সদস্য মকসুদ আহমেদ সর্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার রাত ১০ টায় স্টেশন রোডস্থ পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে জানাজা শেষে বাইশ মহল্লার স্টেশন রোডস্থ কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়। মরহুম মকসুদ আহমেদ সর্দারের জানাজায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান এমপি, নগর বাইশ মহল্লা সর্দার কমিটির সাধারণ সম্পাদক মো. ইউসুফ সর্দার, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিমসহ বিভিন্ন মহল্লার সর্দারগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুখদা রঞ্জন দাশ
পরবর্তী নিবন্ধফানাউল্লাহ চৌধুরীর ইন্তেকাল