কর্ণফুলী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অধিক দামে বিক্রির দায়ে ‘সাঈদ অটোমোবাইলস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরবর্তীতে এসব তেল পার্শ্ববর্তী একটি পেট্রোলপাম্পে সরকারের নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল মজুত ও অধিক দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সেনাবাহিনী, র্যাব এবং কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।














