কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে ৫০০ পিস ইয়াবাসহ পলি আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে মইজ্জ্যারটেক পুলিশ বক্স এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পলি আক্তার নড়াইল জেলার কালিয়া থানার পেড়লি ইউপির পাটেশরী এলাকার আকিবার গাজীর স্ত্রী। পুলিশ জানায়, চেকপোস্টে সন্দেহজনক হওয়ায় আসামিকে তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়।










