বায়েজিদ থানাধীন কুলগাঁও আহছান মঞ্জিল হাশেমী বাড়ীস্থ আল আমিন হাশেমী দরবার শরীফে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় আল্লামা কাযী মুহাম্মদ আহছানুজ্জামান হাশেমীর (রহ.) ৫৭ তম ও মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ২০ তম বার্ষিক ওরশে শাহ আমিন হাশেমী আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের সাবেক ধর্ম মন্ত্রী, দরবারে আলীয়া কাজেমীয়া সাঈদীয়া মুলতান শরীফের সাজ্জাদানশীন গজ্জালীয়ে যমান শাহসূফী সৈয়দ হামেদ সাঈদ কাজেমী (মা.জি.আ)। এসময় শাহাজাদাগণদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী (মুজিব), পীরে তরিকত্ব আল্লামা কাযী মুফতি মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, শাহজাদা হাফেজ আল্লামা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী। বক্তব্য রাখেন, হাটহাজারী ইমাম শেরে বাংলা দরবার শরীফের বড় শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, ছিপাতলী গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার মুফতি আল্লামা ইব্রাহিম আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা নুর মুহাম্মদ আল কাদেরী, আল্লামা আনিসুজ্জামান আল কাদেরী, আল্লামা আজিজুর রহমান আল কাদেরী, আল্লামা সৈয়দ মুহাম্মদ ইউনুচ রজভী, মাওলানা জসীম উদ্দিন আল কাদেরী, মাওলানা মুফতি ফরিদুল আলম রেজভী, মাওলানা মুফতি শাহ ফায়জুল কাবির বদরী নিলফামারী, মাওলানা মুহাম্মদ ফকরুদ্দীন চাঁদপুরী, মাওলানা আজিজুল হক হোসাইনী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা হাফেজ শিব্বীর আহমেদ ওসমানী, মাওলানা এনাম রেজা আল কাদেরী, মাওলানা আব্দুল হাই আল কাদেরী, মাস্টার আবুল হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সৈয়দ হামেদ সাঈদ কাজেমী (মা.জি.আ) বলেন, আল আমিন হাশেমী (রহ.) দরবারে আমরা একত্র হয়েছি শুধুমাত্র আধ্যাত্মিক প্রার্থনার জন্য নয় বরং আমাদের তরিকতপন্থি সমপ্রদায়কে ঐক্য, ভ্রাতৃত্ব এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করার জন্য। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা এবং সৌহার্দ্যের মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। ধর্মের প্রকৃত অর্থ হলো কেবল নিজেকে নৈতিকভাবে সমৃদ্ধ করা নয় বরং অন্যদের সাথে সদ্ব্যবহার ও সহমর্মিতার মাধ্যমে সমাজকে সুন্দর ও মানবিক করে তোলা। ২ দিনব্যাপী খতমে কুরআন, খতমে সহীহ বুখারী শরীফ, খতমে তাহলীল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান শরীফ ও হুজুর কেবলাদ্বয়ের জীবনী আলোচনা এবং দেশখ্যাত আলেম, ওলামা, পীর, মাশায়েখের উপস্থিতে মিলাদ কিয়াম ও দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ওরসে শাহ আমিন হাশেমী সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।













