ভ্রমণ গল্পে ১০ স্বল্পদৈর্ঘ্য সিনেমার উদ্যোগ

| বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

ভ্রমণভিত্তিক গল্প নিয়ে দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির উদ্যোগ নিয়ে শুরু হয়েছে ‘চলো ঘুরে আসি’ শিরোনামের একটি কাজ। গল্পবলা ও প্রতিভা অনুসন্ধানকে একসঙ্গে যুক্ত করে ভ্রমণভিত্তিক সিনেমা ফ্র্যাঞ্চাইজি তৈরির এই প্রজেক্টের উদ্যোগ নিয়েছে মার্কেটার্স ৩৬০ ডিগ্রি। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রজেক্ট মূলত দুইটি অংশে বিভক্ত। প্রথমত দেশব্যাপী অভিনয়শিল্পী অন্বেষণ কার্যক্রম হবে ‘ফেস অব টুমরো’ অনুষ্ঠানের মাধ্যমে। যেখানে অভিনয়ের জন্য নতুন প্রতিভা তুলে আনা হবে। নির্বাচিত নতুন মুখদের নিয়ে আয়োজিত হবে ২০ দিনের গ্রুমিং বুটক্যাম্প।

সেখানে অভিনয় ও ক্যামেরা পারফরম্যান্সসহ পেশাদার দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন শিল্পী নির্বাচন ও প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করবেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী নাজনীন হাসান চুমকী ও রিচি সোলায়মান। আর দ্বিতীয় অংশে সেই নির্বাচিত নতুন মুখদের নিয়ে তৈরি হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

দশটি সিনেমার প্রতিটির দৈর্ঘ্য হবে ২০ মিনিট। সিনেমাগুলো নির্মাণ করবেন কচি খন্দকার, মাহমুদা সুলতানা রীমা, জাহিদ প্রীতম, প্রীতি দত্ত, আলোক হাসান, মাইদুল রাকিব, শ্রাবণী ফেরদৌস, মুহাম্মাদ মিফতাহ আনান, ইফতেখার ইফতি ও রিজওয়ানুল ইসলাম সানজিদ। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে এই ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রচার হবে দেশের একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে। পরবর্তী সময়ে মুক্তি পাবে ‘চলো ঘুরে আসি’ নামক ইউটিউব চ্যানেলে।

্ল্ল্ল‘ফেস অব টুমরো’ অনুষ্ঠান নিয়ে অভিনেত্রী রিচি সোলায়মান বলেন, এটা আমাদের অনেক বড় একটা অর্জন হবে, যখন আমরা ২০ জন শিল্পী পাব, পারফরমার পাব।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের বোলিংকে এগিয়ে রাখছেন শেখ মেহেদি
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বৈশাখী কনসার্ট মাতাবেন তারা