সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় সাংবাদিক ও লেখক ওসমান গনি মনসুরের মৌলিক ভ্রমণ আখ্যান ভ্রমণ আখ্যান– “পুস্প পথে পথিক” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইমেলা প্রাঙ্গণে বলাকা প্রকাশনের স্টলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অভীক ওসমান, ড. এম. এ. এস. আবু বক্কর, সাংবাদিক আবু তাহের মুহাম্মদ, ড. শিব প্রসাদ, সাইফুদ্দিন আহমেদ সাকী, আলোকিচিত্রী কমল দাশ, প্রদীপ খাস্তগীর, মহসিন চেীধুরী, কবি শাওন পান্থ, সূর্বনা চৌধুরী এবং বলাকা প্রকাশনের স্বত্বাধিকারী জামাল উদ্দিন প্রমুখ। বইয়ের মোড়ক উন্মোচন শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখক ওসমান গনি মনসুর বলেন, কোনো ভ্রমণ আমার কাছে শুধুই স্থান বদলের নাম নয়; এটি আত্মার এক নীরব অভিযাত্রা। প্রতিটি যাত্রা আমাকে শিখিযেছে ক্ষুদ্রতার মাঝেই মহত্ত্ব, আর সীমাবদ্ধতার মধ্যেই অসীম সম্ভাবনার পাঠ শেখায়। বইটির প্রচ্ছদ বির্নিমাণ করেছে ধ্রুব এষ। বিজ্ঞপ্তি।













