নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন। গতকাল সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাবে মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে এসেছেন অথবা আসার কথা জানিয়েছেন। এর মধ্যে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ জন, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে ৩৩০ জন এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন সাংবাদিক রয়েছেন।
তিনি বলেন, তুরস্ক, মালয়েশিয়া, নাইজেরিয়া, ফিলিপাইনস, জর্জিয়া প্রভৃতি দেশ থেকে সাংবাদিকরা এসেছেন। এছাড়া পাকিস্তান, আল জাজিরা, জাপান, বিবিসি নিউজ, এপি (অ্যাসোসিয়েটেড প্রেস), রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া ছাড়াও স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের গণমাধ্যম ও সংস্থার প্রতিনিধিরা এ মুহূর্তে দেশে অবস্থান করছেন। খবর বাংলানিউজের।
সবচেয়ে বেশি পর্যবেক্ষক এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে। বর্তমানে এ সংখ্যা ২২৩ জন, যা ২৫০ জন পর্যন্ত বাড়তে পারে। কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (অঘঋজঊখ) থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (ওজও) থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে প্রায় ৩০ জন পর্যবেক্ষক এসেছেন।
এদিকে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, মঙ্গলবার (আজ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে। বুধবার সেখানে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।












