নগরীর কাজির দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মনু মিয়া (৫৫)। তিনি ব্যাটারি গলির পাশের মধুবন গলিতে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কাজির দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন মনু মিয়া। তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। একপর্যায়ে তাকে দ্রুত সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনু মিয়ার ছেলে মো. শাকিল বলেন, বাবা ভোট দিতে কাজির দেউড়ি বালক উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়।
প্রসঙ্গত, নিহত মনু মিয়া কাজির দেউড়ি এলাকার একটি দোকানে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।












