আইলোরে ভোট আইলোরে
শহর বন্দর গাঁয়,
ঘর–দুয়ারে প্রার্থী সবাই
ভোটের ভিক্ষা চায়।
নানা রকম আশ্বাস আর
প্রতিশ্রুতির বন্যা
ভোটটা আমায় দিয়েন দাদু
করুণ সুরে ধর্ণা।
অলিগলি চায়ের দোকান
সব খানে হৈচৈ
যত আছে আসল নকল
ফূর্তিতে খৈ রই।
দলে দলে ছুটছে সবাই
কত ঢঙে প্রচার
কার চেয়ে কেবা সেরা
যোগ্যতা কত কার।
দাদু বলে ভোট আসলে
দেখা মিলে যাদের
ভোট গেলে পায়না দেখা
নেতা যুবরাজের।











