ত্রয়োদশ সংসদ নির্বাচনের চারটি আসনে ভোটের ফল বাতিল করে নতুন নির্বাচন চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন চারজন প্রার্থী। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ জামায়াতে ইসলামীর তিনজন এবং বিএনপির একজনের আবেদন গ্রহণ করে পরে শুনানির দিন রেখেছে।
গতকাল বৃহস্পতিবার ভোটের ফলে আপত্তি জানানো পরাজিত এসব প্রার্থী হলেন শেরপুর–১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা–৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা–৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লাহ এবং গাইবান্ধা–৪ আসনে জামায়াতের প্রার্থী মো. আবদুর রহিম সরকার। খবর বিডিনিউজের।












