ভোটের প্রচারে গিয়ে সাঙ্গুতে নৌকা ডুবি

স্থানীয়দের সহায়তায় জামায়াতের ১৪ নেতাকর্মীর সকলকে উদ্ধার

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

নির্বাচনী প্রচারে নামা জামায়াতে ইসলামীর ১৪ নেতাকর্মী নিয়ে একটি নৌকা ডুবে গেছে সাঙ্গু নদীতে। সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম আমিলাইশে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন। খবর বিডিনিউজের।

নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীরা উদ্ধার হন। এসময় সাঁতার না জানা তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই তিনজন হলেননুরুল মনির, আবদুর রহমান ও আবদুল মোমেন। তারা সকলেই ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।

আমিলাইশ ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হক বলেন, সাঙ্গু নদী পার হয়ে জেলে পাড়ায় শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম১৫ আসনের প্রার্থী) পক্ষে নির্বাচনি প্রচারণায় যাচ্ছিলেন আমাদের নেতাকর্মীরা। নদী পারাপারের সময় সেটি ডুবে যায়। সেখানে আমাদের ১৩১৪ জন নেতাকর্মী ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে চাক্তাই খাতুনগঞ্জের অতীতের জৌলুস ফিরিয়ে আনা হবে
পরবর্তী নিবন্ধদ্বীনি শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি সৃষ্টি হতে পারে : মাওলানা নূরী