ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, ব্যবহার নয় গোপন কক্ষে

রিটার্নিং কর্মকর্তাদের কাছে ইসির নির্দেশনা প্রেরণ

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

ভোটকেন্দ্রের চৌহদ্দিতে মোবাইল ফোন বহনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন, তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) তা ব্যবহার করা যাবে না। গতকাল মঙ্গলবার ইসির সহকারী সিনিয়র সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

যারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তারা হলেন. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; . ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ গ. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার বা সাধারণ আনসারভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই আনসার সদস্য; . দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক; . প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট এবং ভোটার। রোববার রাতে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এ খবর সামনে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিনিধিরা ইসিতে গিয়ে এ বিষয়ে আপত্তি জানান। এ জোটের দল জাতীয় নাগরিক পার্টির (ইসি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে পোর্ট সিঙ্গেল উইন্ডো উদ্বোধন
পরবর্তী নিবন্ধমূল লড়াই বিএনপি-জামায়াতের