ভেনেজুয়েলায় নতুন তেলমন্ত্রী নিয়োগ অন্তর্বর্তী প্রেসিডেন্টের

| শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

 

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রড্রিগজ বুধবার দেশটির নতুন হাইড্রোকার্বনমন্ত্রী নিয়োগ দিয়েছেন। তেলসমৃদ্ধ দেশটিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদ। এর আগে ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর আমলে এই পদে দায়িত্ব পালন করেছিলেন রড্রিগজ নিজেই। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। খবর বিডিনিউজের।

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা করতে সমপ্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের সফরের অল্প সময়ের মধ্যেই এই নিয়োগ দেওয়া হল। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রড্রিগজ জানান, তিনি পেট্রোলিয়াম প্রকৌশলী পাউলা হেনাওকে নতুন হাইড্রোকার্বনমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, নতুন মন্ত্রীকে আমাদের দেশের জ্বালানি শক্তিকে আরও এগিয়ে নেওয়া এবং জাতীয় তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল শিল্পের সার্বভৌম উন্নয়ন জোরদার করার দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি
পরবর্তী নিবন্ধইসরায়েল আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ৮ মুসলিম দেশের নিন্দা