ভেনেজুয়েলার মতো হাল হবে

মেক্সিকো কলম্বিয়া ও কিউবাকে হুঁশিয়ারি ট্রাম্পের

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:২৮ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে সে দেশের ‘দখল’ নেওয়ার পর এ বার মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার মতো পরিস্থিতি হতে পারে বলেও তিন দেশকে সতর্কবার্তাও দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে ট্রাম্প এটাও বুঝিয়ে দিতে চেয়েছেন যে, মাদকপাচার এবং অনুপ্রবেশকারীর বিষয়ে তার দেশ কোনও আপসের পথে হাঁটবে না।

তিনি বলেন, ‘মাদক সন্ত্রাসকে রুখতে যদি ওই অঞ্চলে আমেরিকাকে পা রাখতে হয়, প্রয়োজনে সেটাও করতে প্রস্তুত। আর এর জন্য কারও চোখরাঙানিও মেনে নেব না।’

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কেটে বাড়ি, রাস্তার জন্য আবার কাটা হচ্ছে পাহাড়
পরবর্তী নিবন্ধনিন্দায় সরব নানা দেশ, বিতর্ক আমেরিকার ভেতরেও