ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবি

বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

| মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৫:৩৩ পূর্বাহ্ণ

স্মার্ট বাংলাদেশে আন স্মার্ট বিদ্যুৎ রিচার্জের ভোগান্তি বন্ধের দাবিতে ক্রেতা সুরক্ষা আন্দোলন ভলান্টারি মুভমেন্টসিআরবি’র উদ্যোগে গত ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তা স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’। ভোক্তা অধিকার সুরক্ষা ও দেশের ক্রেতাভোক্তাদের স্বার্থসংরক্ষণ এবং খাদ্যশস্য ভেজাল বিরোধী প্রতিষ্ঠান কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশসিআরবি আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কাজীর দেউড়ি বাজার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে শিল্পীদের পরিবেশনায় মূকাভিনয় ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এবারের প্রতিপাদ্য বিষয় ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তা স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ শীর্ষক আলোচনা সভা কে জি এম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান। মূখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব স..ম আবদুস সামাদ, প্রফেসর ড. প্রফেসর ড. নূ..ম আকবর হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, এম এ হাশেম রাজু, মো. কামাল উদ্দিন ও সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার। বক্তব্য রাখেন সাহাবুদ্দিন হাসান বাবু, রোকন উদ্দিন মাহমুদ, কাজী রাজেশ ইমরান, ডা. মো. কামাল উদ্দিন, আবু সৈয়দ খান, নাসির উদ্দিন শিবলু, মিনহাজ বাঙালি, নুরুল আজম সিকদার ও আবৃত্তি করেন মেজবাহ চৌধুরী। শেষে সিআরবি সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক সভা গত ১৬ মার্চ চন্দনপুরাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সেবক নুর মোহাম্মদ পুতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সামপ্রতিক সময়ে প্রতিটি নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। পবিত্র মাহে রমজানকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ জণগণকে জিম্মি করে পণ্যের ইচ্ছা মাফিক দাম বাড়িয়েছে। এতে সাধারণ ক্রেতা ভোক্তাদের নাভিশ্বাস উঠছে প্রতিনিয়ত। ক্রেতা ভোক্তাগণ অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে নিত্যপণ্য ক্রয় করতে গিয়ে প্রতিদিন প্রতিক্ষণে প্রতারিত এবং নি:ম্ব হচ্ছে। পুরো বিশ্বে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের দাম কমালে ও আমাদের দেশে উল্টো হিসেবে সবপণ্যের দাম ৫/৬ গুণ পর্যন্ত বাড়িয়েছে ব্যবসায়ীরা। পরিষদ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে এমন কোন পণ্য নেই যেগুলোর দাম বাড়েনি। মাঠ পর্যায়ে প্রতিদিন প্রশাসনিক তদারকি চালালে ও তা প্রত্যাশার চেয়ে অনেক কম। এই অবস্থায় নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির লাগাম টানার জন্য গুদামজাতকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা আরো জোরদার করার আহবান জানান ভোক্তা অধিকার নেতৃবৃন্দ।এছাড়া সভায় হোটেল রেস্টুরেন্টে পচা বাসি খাবার বর্জন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহবান জানিয়ে বক্তারা বলেন, অনেক খাদ্যের দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং বাজারজাত করছে। ভেজাল ও নকল খাদ্য পণ্যে বাজার সয়লাব হয়ে গেছে। তাই এ ব্যাপারে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, এম এ সোবহান, জাফর আহমদ চৌধুরী, সরোয়ার আলম, এস এম জামাল উদ্দিন, অজিত দাশ, মোহাম্মদ নাজিম উদ্দিন, এম বখতেয়ার আহমেদ,আবদুল আউয়াল তারেক,আবদুল করিম, এম আমিন উল্লাহ মেজু ও ফরহাদ উদ্দিন হিরু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের জন্য সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের