শেওড়া গাছে ভূতের বাড়ি
উল্টো ঝুলে থাকে
দেখলে মানুষ দাঁত কেলিয়ে
নাকি সুরে ডাকে !
হাড় ক’খানা যায় তো গোনা
লম্বা লম্বা পা
শেওড়াতলে গেলে সবার
শিউরে ওঠে গা !
হলুদ চোখের ভূতগুলোসব
ঝাপটায় এ–ডাল ওডাল
হরিনাথের মেজ ছেলের
ঘাড় ভেঙেছে কাল !
আহসানুল হক | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ
