ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত বিভাগে বাংলাদেশ সেরা

আর্চারি এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে শুক্রবার ভিয়েতনামকে ২৩১২২৫ স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। শুরুর দুই সেটে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভিয়েতনাম, কিন্তু উজ্জীবিত বাংলাদেশকে আটকাতে পারেনি। আর্চারি এশিয়া কাপের (স্টেজ) কম্পাউন্ড পুরুষ বিভাগে সেরা হয় বাংলাদেশ। শুরুর দুই সেটে ৫৭৫৫, ৫৮৫৬ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে জমজমাট লড়াইয়ের পর ভিয়েতনাম জিতে ৫৮৫৭ পয়েন্টে। তবে চতুর্থ সেটে হিমুনেওয়াজদের নিশানা নিখুঁত হলে ৫৯৫৬ স্কোরে জিতে যায় বাংলাদেশ। কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা পেয়েছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধপিএসএলে টিম ম্যানেজমেন্টের প্রশংসা পেলেন মোস্তাফিজ,ইমন
পরবর্তী নিবন্ধভিয়েতনামের বিপক্ষে ফিনিশিংয়ে বাংলাদেশের ব্যর্থতা : হেড কোচ