বাঁশখালী ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোহাম্মদ ইলিয়াস (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত শনিবার গভীর রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের বদি আহমদের ৪ পুত্র ও ৪ কন্যার মধ্যে সবার বড়। মোহাম্মদ ইলিয়াস স্ত্রী, ৩ পুত্রসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। রাজনৈতিক জীবনে ভিপি মোহাম্মদ ইলিয়াস বাঁশখালী উপজেলা কৃষক লীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।
রবিবার বিকাল ৩টায় ইলশা জৈয়া হাজি মসজিদ মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।











