ভিক্ষা করার অভিযোগে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম আজেল জানিয়েছে। সংবাদমাধ্যমটি লিখেছে, এক্স অ্যাকাউন্টে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ দান করার জন্য দাতাদের অফিসিয়াল ও অনুমোদিত প্ল্যাটফর্ম ব্যবহার করতে বলেছে, যাতে প্রকৃতপক্ষে যারা অভাবগ্রস্ত তারা সাদকা পান। খবর বিডিনিউজের।
প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে জননিরাপত্তা বিভাগ সব ধরনের ভিক্ষাবৃত্তি দূর করার চেষ্টা চালানোর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করেছে।











