ভিংরোল তরুণ সংঘের অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

আনোয়ারায় ভিংরোল তরুণ সংঘের উদ্যোগে ১৩তম অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ২৮ মার্চ আনোয়ারার তেমোহিনী মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় কৈখাইন ফুটবল একাদশকে ২০ গোলে হারিয়ে খাসখামা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ডেইলি পিপল ভিউ সম্পাদক ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর। তিনি বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্ট উদ্বোধন করেন ক্রীড়ামোদী এম মোজাম্মেল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী কবি শাওন পান্থ ও সংগীত শিল্পী সুবর্না রহমান। বক্তব্য রাখেন মোহাম্মদ সাহেদ, মো. ইকবাল হায়দার চৌধুরী, মোরশেদ হোসেন চৌধুরী, লায়ন সুজিত কুমার দাস, মো. ফারুক হোসেন, মোহাম্মদ আব্দুল বাতেন প্রমুখ। উল্লেখ্য পঁচিশটি ফুটবল টিম এই টুর্নামেন্টে অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধবিসিবিতে অনিয়মের অভিযোগ তদন্তের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
পরবর্তী নিবন্ধঅ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলোস চ্যাম্পিয়ন