ভাষা শহীদের আত্মত্যাগ ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায়

মাতৃভাষা দিবসের আলোচনায় বক্তারা

আজাদী ডেস্ক  | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:২৩ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি :যথাযথ মর্যাদায় সাউদার্ন ইউনিভার্সিটি পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষকসহ কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একুশের চেতনাকে ধারণ করে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সত্যিকার অর্থে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন ও বাংলাকে ভালোবাসতে পারলে তবেই বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুন্ন থাকবে।মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মহিউদ্দিন।

ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত শনিবার মোমিন রোডস্থ কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী। বক্তব্য রাখেন অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, আনিসুর রহমান, মাসুদ করিম চৌধুরী,মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা বাঙালিরা ভাষার স্বাধীনতা পেয়েছি। ভাষা শহীদের আত্মত্যাগ ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি গত শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া,অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী নুরুল হোসাইন, আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

মধ্যম হালিশহর কলতান সংঘ : মধ্যম হালিশহর কলতান সংঘের পক্ষে বন্দর স্কুল এন্ড কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন সংঘের সভাপতি হাজী মো. নোমান, সিনিয়র সহ সভাপতি হাজী মো. শাহীন, মো. আরিফ, মো. কামাল উদ্দীন, মো. হোসেন, মো. সাহাব উদ্দীন, মো. আবুল কালাম, মো. মিয়া প্রমুখ।

মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, ভাষা আন্দোলন ছিল শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। সভা সঞ্চালনা করেন ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মহানগরের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। বক্তব্য রাখেন মকবুল আহম্মেদ ভূঁইয়া, হামিদুল ইসলাম,মুহাম্মদ নুরুন্নবী, আব্দুর রহীম মানিক, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

১৬ নম্বর চকবাজার ওয়ার্ড জামায়াত : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, জাতির মর্যাদা রক্ষা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদেরকে ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়। তিনি গত ২১ ফেব্রুয়ারি ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওয়ার্ড আমীর মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার এবং থানা বায়তুলমাল সম্পাদক জসিম উদ্দিন আল হাসান।উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, নুর হোসাইন, মাওলানা খালেদ জামাল প্রমুখ।

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী লিটন। বক্তব্য রাখেন বিশেষ অতিথি সৈয়দ মো. মহসিন, মো. আইয়ুব খান, মো. সিরাজুল আলম রাশেদ, সাইফুল আলম, সেবিকা মূখার্জী, মো. আতিকু্‌ল ইসলাম, শিখা রাণী নাথ, পুতুল রানী নাথ, বিজয় দে প্রমুখ।

নাজিরহাট কলেজ : নাজিরহাট কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দীন সিদ্দিকী শাহীন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামসহ শিক্ষকশিক্ষার্থীকর্মচারীদের সাথে নিয়ে বিএনসিসি, রোভার, রেঞ্জার এবং রেড ক্রিসেন্টের সম্মান প্রদর্শন পূর্বক সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে প্রভাত ফেরির মাধ্যমে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালনা করেন প্রভাষক বিদ্যুৎ বড়ুয়া। বক্তব্য রাখেন অধ্যাপক অনোমদর্শী বড়ুয়া, অধ্যাপক গোলাম কিবরিয়া, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, অধ্যাপক এস এম কাওছার ও প্রভাষক মোসফেকা চৌধুরী প্রমুখ।প্রভাষক মাওলানা দেলাওয়ার হোসেন মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং : পূর্ব নাসিরাবাদস্থ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং আরবি বিভাগের কোঅর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডা. আবদুল্লাহ খান। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, ফাহমিদা কাউনাইন, ইসমাত জাহান, নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন প্রমুখ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে এই শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেচার, সদস্য আমিনুর রহমান চৌধুরী, মাষ্টার লোকমান, হাজি রফিকুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, মোহাম্মদ শাহীনুর শাহীন, খন্দকার হেলাল উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, দিল মোহাম্মদ মনজু, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন, মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, বিএনপি নেতা এহসানুল মৌলা, আব্দুল মইয়ুম চৌধুরী ছোটন, সাইফুল করিম, আবুল হোসেন, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, যুবদল নেতা আবু আহমদ, এ্যাডতৌহিদুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা গাজী ফোরকান বিএনপি নেতা মামুন খান, হারুনুর রশিদ, আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির ও মোফাচ্ছল হোসেন জুয়েল প্রমুখ।

গণসংহতি আন্দোলন মহানগর : ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে গণসংহতি আন্দোলন (জিএসএ) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্পণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী, মহানগর সমন্বয়কারী চিরন্তন চিরু, নির্বাহী সমন্বয়কারী মোরশেদুল আলম, কেন্দ্রীয় ও নারী সংহতির নুরুন্নেসা মুন্নী, শহীদ শিমুল, মানিক শাহাদাৎ, মো. ইসাক, প্রকাশ মজুমদার, মো. সোহাগ, মো. শাহাবুদ্দীন এবং ছাত্র ফেডারেশনের শ্রীধাম কুমার শীল, আরিফুল হক আরিফ, পলাশ দে প্রমুখ।

গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম : ‘২১ ফেব্রুয়ারিকে শুধু ভাষার আন্দোলন বলে শেষ করা যাবে না। বায়ান্নর পথ বেয়ে ৭১এর জন্ম। ২১ প্রতিটি অন্যায়অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা।’ গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পূর্বে নিউ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। বক্তারা একুশের চেতনায় বলিয়ান হয়ে সকল দেশবিরোধী ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সমাবেশ শেষে জেলা সমন্বয়ক রাজা মিঞা ও জেলা নেতা নজরুল ইসলাম ও কমরেড রিটন বড়ুয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আজীম উদ্দিন ও জোনায়েদ আহম্মদ পিন্টু। পরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সনাতনী অধিকার আন্দোলনও বৈদিক গীতা পরিষদ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগ ও বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি। গত ২১ ফেব্রুয়ারি সকালে শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগের সহসভাপতি পলাশ কুমার সেন, সহসভাপতি সুমন আচার্য্য, সাধারণ সম্পাদক পলাশ সেন, সাংগঠনিক সম্পাদক ত্রিপন ভৌমিক, আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নিশান সরকার, অমর দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএয়ার কম্প্রেসার বিস্ফোরণে থানচিতে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা