আয়রে খোকা আয়রে খুকি
ভাষার মিছিলে যাই
সেথায় গিয়ে সালম রফিক
জব্বার খুঁজে পাই।
আরও খুঁজে পাই বর্ণমালা
কোমল মাটির প্রাণে
ফেব্রুয়ারি রাখবো স্বরণে
বাংলা ভাষার গানে।
আমার ভাষা আমার গর্ব
চেতনায় ফোটে ফুল
ভাষার আলোতে ছোট্ট খোকার
মুখ দেখি তুলতুল।
সোমা মুৎসুদ্দী | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ
