ভাষার ঋণ

সুস্মিতা তালুকদার মিতুল | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

মায়ের মুখের প্রথম কথা

বাংলা আমার প্রাণ,

এই ভাষাতেই হাসিকান্না

এই ভাষাতেই গান।

অ আ ক খ শেখা শুরু

বাংলা অক্ষর হাতে,

মায়ের চোখে স্বপ্ন জাগে

ভাষার মমতায় ভাতে।

একুশ মানে মাথা নত

শহীদ স্মরণ দিন,

ভাষার জন্য জীবন দেওয়া,

অমর সেই ঋণ।

চলো সবাই শপথ করি,

বাংলা রাখব মান,

মায়ের ভাষা বাঁচিয়ে রাখি,

এই হোক আমাদের প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধজীবন দিয়ে কেনা
পরবর্তী নিবন্ধএকুশ মায়ের বুলি