শিশুদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে পজিটিভ প্যারেন্টিং অ্যান্ড চিলড্রেন’স ফুড অ্যান্ড বিহেবিয়ার শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে দ্যা গার্ডিয়ান ইংলিশ স্কুলে। সেমিনারে বক্তব্য দেন–পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি, এভারেস্টজয়ী ডা. বাবর আলী, শিশু মনোরোগ বিশেষজ্ঞ নাসিমন এ হায়াত, স্কুলের চেয়ারম্যান আনোয়ারুল আজিম জাহিন, পরিচালক জান মোহাম্মদ সাইফুল্লাহ, খোরশেদ আলম ও অধ্যক্ষ সোহেলী পারভীন। অনুষ্ঠানে আলোচকরা শিশুদের আচরণ গঠনে পজিটিভ প্যারেন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শাসনের পরিবর্তে ভালোবাসা, ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে শিশুদের বড় করা জরুরি। শিশুদের দৈনন্দিন খাদ্যাভ্যাস তাদের আচরণ ও মনোযোগের ওপর কীভাবে প্রভাব ফেলে। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











